কমলাপুর মাধ্যমিক বিদ্যাল (ডবল শিফট) বিদ্যালয়টি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর থানার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৯ সালের ১লা জানুয়ারী স্থাপিত হয়ে আজ অবধি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর অধিভুক্ত। বিদ্যালয়ের EIIN নং- ১১৭৭৬০। বিদ্যালয়টি মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখাসহ ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনিতে মোট ছাত্রীর পরিমান প্রায় ১৩৫০ জন। বিদ্যালয়টিতে ২৬ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে।
প্রতিষ্ঠানের নাম : কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় (ডবল শিট), কুষ্টিয়া।
ঠিকানা : গ্রাম ও ডাক : কমলাপুর-৭০০০, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
প্রতিষ্ঠাকাল : ০১-০১-১৯১৯ খ্রিষ্টাব্দ,
প্রতিষ্ঠাতা প্রধান উদ্যোক্তা ও সেক্রেটারী : শ্রী কেদার নাথ বিশ্বাস, (কমলাপুর)
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক : শ্রী মনোরঞ্জন নাগ (দমদমা)
EIIN : 117760
কোড নম্বর (যশোর বোর্ড ) : 5283
এমপিও কোড নম্বর : 6305111302
উপবৃত্তি আইডি নম্বর : 1104411
মোবাইল নম্বর : 01309-117760
ই-মেইল : kss1919@yahoo.com
Website : www.kss1919.edu.bd
জমির পরিমাণ :প্রায় 2.96 একর
প্রতিষ্ঠাকালে স্কুল ঘরের অবস্থা : বাঁশ, কাঠ এবং টিনের তৈরী কাঁচা ঘর।
প্রথম স্তর : ১৯১৯ সাল, কমলাপুর মিডল ইংলিশ স্কুল (এমই) ।
দ্বিতীয় স্তর : ১৯৫৫ সাল, কমলাপুর আপার গ্রেড মিডল স্কুল।
তৃতীয় স্তর : ১৯৫৮ সাল, কমলাপুর জুনিয়র হাই স্কুল।
হাই স্কুলের স্বীকৃতি লাভ : ১৯৭০ সাল, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম এসএসসি পরীক্ষা : ১৯৭১ সাল।
ডবল শিট অনুমোদন : ০১-০১-১৯৯৫ সাল। কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় (ডবল শিট) (প্রভাতী শাখা- বালিকা; দিবা শাখা- বালক)
সর্বমোট শিক্ষার্থী সংখ্যা : ১০৫৮ জন (প্রভাতী শিফ্ট- বালিকা ৫৪১ জন; দিবা শিফ্ট- বালক ৫১৭ জন) (২০১৯ সালের শিক্ষাবর্ষ অনুযায়ী)
সর্বমোট শিক্ষক সংখ্যা : ২৩ জন (প্রধান শিক্ষক ০১ জন, সহকারী প্রধান শিক্ষক ০২ জন, সহকারী শিক্ষক উভয় শিফট ২৩ জন, তন্বধ্যে পুরুষ ১৯ জন এবং মহিলা ০৪ জন)
সর্বমোট কর্মচারী সংখ্যা ভবন সংখ্যা :০৭ জন (পুরুষ ৪০৬ জন, মহিলা ৪০১ জন)
ভবন সংখ্যা : তিনতলা ভবন ০১টি; দ্বিতল ভবন ০২টি; একতলা ভবন ০১টি; আধাপাকা ০২টি, অডিটোরিয়াম ০১টি, শহীদ মিনার ০১টি, পুকুর ০১টি খেলার মাঠ ০২টি (১) কমলাপুর বাজার সংলগ্ন, (২) স্কুল সংলগ্ন (২ একর জমি পাকা সীমানা প্রাচীর বেষ্টিত)
একাডেমিক শাখা : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।
ভবিষৎ পরিকল্পনাঃ বর্তমান শিক্ষানীতির আলোকে শিক্ষারমান উন্নয়ন করা এবং দক্ষ ও মেধাবী মানব সম্পদ গড়ে তোলা। অদুর ভবিষতে মাধ্যমিক এই বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত করা।