1. admin@kss1919.com : kss1919.edu.bd :
কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় ( ডবল শিফট )
  • যোগাযোগ
  • +880 13 09 11 77 60
  • ই-মেইল
  • kss1919@yahoo.com
  • প্রতিষ্ঠিত : 1919
  • EIIN No : 117760
    শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদের তাগিদ

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব অফিস ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদে ফের তাগিদ দেয়া হয়েছে। আগামী ৪ জুনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে নিজেদের ওয়েবসাইট হালনাগাদ করে নির্ধারিত গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। এর আওতায় পরবে শিক্ষার সব আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয়, উপজেলা বা থানা শিক্ষা অফিস, সরকারি বেসরকারি সব স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ।

    বৃহস্পতিবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নে এ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের অনেক অফিসের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ বিষয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অফিসগুলোতে আঞ্চলিক কার্যালয়/ জেলা/ উপজেলা/ থানা এবং অধীনস্ত সরকারি শিক্ষা প্রতিস্থানগুলোতে জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) -এর অধীন ওয়েবসাইট চালু আছে তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরি ও হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক, অফিসগুলোর ওয়েবসাইটের বর্ণিত কন্টেন্টগুলো (কর্মকর্তার নাম, পদবী, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি, দাপ্তরিক ই-মেইল, নোটিশ বোর্ড, সর্বশেষ খবর, মেনু, অফিস আদেশ/ প্রজ্ঞাপন, নীতিমালা, বিভিন্ন ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্য এবং সেবাবক্স যেমন: সরকারি কর্ম সম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি/GPMS, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, নীতিমালা ও প্রকাশনা, নাগরিক ই-সেবাসমূহ ইত্যাদি) জরুরীভিত্তিতে হালনাগাদ করা প্রয়োজন।

    এমতাবস্থায়, আগামী ৪ জুনের মধ্যে এ অধিদপ্তরের আওতাধীন অফিসগুলোর ‘আঞ্চলিক কার্যালয়/ জেলা/উপজেলা/থানা’ এবং সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) এর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করে নির্ধারিত গুগল ফর্ম লিংকে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।

    লিংকের ঠিকানা- https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7

    32+

    শিক্ষক

    10+

    কর্মচারী

    1000+

    শিক্ষার্থী

    17+

    শ্রেণী কক্ষ